ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ স্টাফ জীবিত উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:১৬ এএম

কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ স্টাফ জীবিত উদ্ধার

লাইটার জাহাজ ডুবি-ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের কাছে ঘটে এ দুর্ঘটনা। তবে এতে থাকা ১২ জন স্টাফকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি বে হারবার-২’। এটি বে হারবার লিমিটেডের মালিকানাধীন একটি লাইটার জাহাজ।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে জাহাজটি আংশিক ডুবে যায়। তবে এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের নৌচ্যানেলে জাহাজ চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রথমে আটজন এবং পরে আরও চারজন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই নিরাপদে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও কন্ট্রোল সূত্র জানায়, জাহাজটিতে পাথর বোঝাই ছিল। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী নদী দিয়ে সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনার কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বা নৌযান চলাচলে কোনো প্রভাব পড়েনি।

আওয়াজ নিউজ

banner
Link copied!