ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ঢাকা

menu

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৩৬ এএম

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ছবি সংগৃহীত

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকায় ফার্নিচারের একটি গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের আর প্রয়োজন হয়নি। ফলে পূর্বাচল থেকে আসা দুটি ইউনিট পথিমধ্যে ফিরে যায়।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আওয়াজ নিউজ

banner
Link copied!