পাবনার উন্নয়ন,জেলার মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করার লক্ষ্যে ‘পাবনা উন্নয়ন পরিষদ’ নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়াজ নিউজের উপদেষ্টা সম্পাদক মো. ফরহাদ উল্লাহ। সাধারণ সম্পাদক করা হয়েছে হুসাইন কবির রাজকে।
সংগঠনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনার সাবেক কমিশনার মো. আবুল কাশেম।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন গোলাম মুর্শেদ জোতি, মো. নজরুল ইসলাম, কাজী মাহফুজা করিম (বিনু), মেহেরুন্নেছা শাহজাহান, শামীম আরা আক্তার মুন্নী, হাজারী লুৎফুন নাহার ও শামীম আকরাম।
তালিকায় উল্লেখ করা হয়েছে, গোলাম মুর্শেদ জোতি পাবনার সাঁথিয়া এলাকার বাসিন্দা। মো. নজরুল ইসলামের ঠিকানা মিরপুর, ঢাকা ও নয়নামতি এলাকায়। কাজী মাহফুজা করিম (বিনু) এবং শামীম আরা আক্তার মুন্নী শালগাড়িয়ার বাসিন্দা। মেহেরুন্নেছা শাহজাহানের ঠিকানা কালাচাঁদপাড়া, পাবনা। হাজারী লুৎফুন নাহারের ঠিকানা সুজানগর ও শালগাড়িয়া এবং শামীম আকরামের ঠিকানা মিরপুর, ঢাকা হিসেবে তালিকায় উল্লেখ রয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহমুদ হাসান খান সুমনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরজ্জামান পাওয়ার, শামীম হোসেন শামীম এবং ইব্রাহাদুল হাসান (সাগর)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত সদস্যদের সমন্বয়ে প্রাথমিকভাবে পাবনা উন্নয়ন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে।
পাবনা উন্নয়ন পরিষদের মূল লক্ষ্য হিসেবে জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা এবং পাবনার মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরার কথা জানানো হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা বলছেন, পাবনার উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবে পাবনা উন্নয়ন পরিষদ।

