ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ঢাকা

menu

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৭:৪২ পিএম

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিমানবন্দর থানায় সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা লাগেজ পেতে দেরি এবং ট্রলি সংকটে পড়েন। এ সময় বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার তাদের বাধা দিলে আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয় মামলায়

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন। 

আওয়াজ নিউজ

banner
Link copied!