ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:০১ পিএম

বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের

১৯৯৮ সালের পর স্কটল্যান্ডের প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছিল গত বছর নভেম্বরে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জিতে বিশ্বকাপের টিকিট কাটে তারা। স্কট ম্যাকটমিনের এক চমৎকার ওভারহেড কিকে গোলমুখ খোলে স্কটিশরা, যে গোল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন উদযাপন করতে এবার সেই গোলের আদলে একটি ছবি ব্যাংক নোটে জায়গা পেয়েছে। ডেনমার্কের বিপক্ষে নাটকীয় জয়ের পথে করা সেই ঐতিহাসিক গোলের ছবি দিয়ে ২০ পাউন্ডের সীমিত সংস্করণের নোট উন্মোচন করেছে ব্যাক অব স্কটল্যান্ড।

এই ধরনের ১০০টি নোট ছাপা হয়েছে, যার মধ্যে ৫০টি পাওয়া যাবে সংগ্রাহকদের নিলাম, একটি প্রাইজ ড্র এবং গ্লাসগো ও এডিনবার্গে অবস্থিত দুটি পপ আপ ভল্টের মাধ্যমে। এই প্রক্রিয়া থেকে প্রাপ্ত অর্থ গৃহহীনদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত ‘ক্রাইসিস স্কটল্যান্ড’ নামক একটি দাতব্য সংস্থাকে দেওয়া হবে।

স্কটল্যান্ডের মাঝমাঠের অন্যতম ভরসা ম্যাকটমিনে বলেছেন, ‘দলকে যারা অনুসরণ করে, এই ধরনের মুহূর্ত তাদের সবার জন্য প্রাপ্য। স্কটিশ ব্যাংক নোটে আমার গোলটি দেখে অবিশ্বাস্যরকমের বিশেষ অনুভূতি হচ্ছে।’

ব্যাংক অব স্কটল্যান্ডের স্কটিশ নির্বাহী কমিটির সভাপতি এমা নোবেল জানান, জাতীয় দলের বিশ্বকাপে ওঠাকে ‘স্কটিশ পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত উপায়ে’ উদযাপন করার আকাঙ্ক্ষা থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ড হাইতি, মরক্কো ও ব্রাজিলের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলবে। বিশ্বমঞ্চে কখনো তারা গ্রুপ পর্ব পার হতে পারেনি। ২৩ ম্যাচে চারটি জয় তাদের সেরা সাফল্য।

আওয়াজ নিউজ

banner
Link copied!