পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় শুভেন্দু অধিকারী-কে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৫ মে) শুভেন্দু অধিকারীর বাসভবন গিয়ে ফুলের শুভেচ্ছা জানান পলাতক আওয়ামী লীগের এই নেতা।
এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম বলেন, পশ্চিমবঙ্গের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, যা এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণ আরও উন্নয়ন ও সুশাসনের সুফল ভোগ করবে।
এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং দুই অঞ্চলের মানুষের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

