ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি!

মোঃ দিদার হোসেন (সজীব)

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৯:৫৪ পিএম

ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি!

ফিফা বিশ্বকাপের দিনক্ষণ ঘনিয়ে আসছে আর ব্রাজিল ফুটবলের অন্দরমহলে বিতর্কের পারদ বাড়ছে। মাঠের কৌশলের চেয়েও এখন ব্রাজিলিয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এক চিরন্তন প্রশ্ন— কে গায়ে চাপাবেন সেলেসাওদের সেই ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সি? এক যুগেরও বেশি সময় ধরে এই রাজকীয় জার্সির অবিসংবাদিত মালিক নেইমার জুনিয়র কি এবার এই সিংহাসন হারাতে যাচ্ছেন? ডানা মেলতে থাকা নতুন মহাতারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম বাতাসে ভাসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ভক্তদের ক্ষোভ প্রকাশ।

সম্প্রতি গুঞ্জন উঠে, নেইমারকে তার চেনা ১০ নম্বর বদলে ১৩ নম্বর জার্সি দেয়া হতে পারে এবং ভিনি হবেন ব্রাজিলের নতুন প্রাণভ্রমরা। যদিও পরবর্তীতে এই খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে। তবে তাতে ক্ষোভ ও বিতর্কের আগুন দমেনি। এই বিতর্ক কেবল একটি সংখ্যার লড়াই নয়, এটি আসলে ব্রাজিলের সোনালী অতীত ও উদীয়মান ভবিষ্যতের এক চরম সংঘাত। পেলের জাদুকরী ছোঁয়ায় ১০ নম্বর জার্সিটি বিশ্ব ফুটবলের অমূল্য এক স্মারক হয়ে ওঠে। জিকো, রিভালদো, রোনালদিনহো এবং কাকারা সেই ঐতিহ্যকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

আওয়াজ নিউজ

banner
Link copied!