ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

সরকার ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১২:৩১ এএম

সরকার ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে: গোলাম পরওয়ার

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের শুরুতেই ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে।

‎শনিবার (২৩ মে) দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, পৃথিবীর আর কোন সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোন নজির নাই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে। নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ তে ভোট দিতে বলেছে। হ্যাঁ তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নাই ওই সকল ৮৪ টি সংস্কার দ্বারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।‎

মিয়া গোলাম পরওয়ার বিএনপি সরকারের উদ্দেশ্যে আরও বলেন, সমস্যা আপনারা তৈরি করেছেন সমাধান আপনাদেরই করতে হবে। আমাদেরকে সব সময় আপনারা দায়িত্বের প্রতি, আন্দোলনের প্রতি গঠনমূলক পাবেন। জামায়াত ইসলামের কর্মী, রুকনদের দায়িত্ব হচ্ছে একদিকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো অন্যদিকে আমাদের আন্দোলনকে লক্ষ্যপানে পৌঁছে নেওয়া এবং সকল কর্মসূচি সফল করা।

আওয়াজ নিউজ

banner
Link copied!