ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:১০ পিএম

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে: নাসীরুদ্দীন

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বাংলাদেশের সীমান্তের মানুষরা ভারতীয় আগ্রাসনে অনিরাপদ। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে। ভারত মাদক সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে শেষ করার চেষ্টা চালাচ্ছে।”

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ধর্মের কারণে ভারতের পশ্চিমবঙ্গে ভোটারদের বাদ দেওয়া মানবতাবিরোধী কাজ। ধর্ম ও বর্ণের কারণে ট্যাগিং মানবাধিকার লঙ্ঘন।”

ভারতের সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রয়োজনে দুই দেশের মধ্যে বৈঠক করে জমি বুঝে নিয়ে যার যার জমিতে করুক। দেশের সীমান্ত নিয়ে সরকারের যথেষ্ট উদ্যোগ নেই। বিজিবিকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “টেন পার্সেন্ট কথাও বলা যাবে না, তাহলে আবার হকিস্টিক নিয়ে আসবে। আমাদের মেরে ফেলেন তা না হলে সংস্কার, বিচার, চাঁদাবাজির প্রশ্নে আমরা আপস করব না। স্থানীয় নির্বাচনে পুলিশকে আওয়ামী লীগের পুলিশের মতো ভূমিকায় দেখতে চাই না। আমাদের ওপর আর হামলা মামলা হলে সরকারের ৫ বছরের নিশ্চয়তা আমরা দিতে পারব না। আমাদেরকে মারলে কী আপনি নিরাপদ থাকবেন?”

এনসিপির এই মূখ্য সমন্বয়ক বলেন, “সংস্কার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা বললে সরকার নার্ভাস হয়ে পড়ে। নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ মিছিল ও গুপ্ত হামলা করছে। সরকার আবার তাদের জামিন দিচ্ছে। সরকারকে আহ্বান জানাবে আর কিছু পারেন আর না পারেন, আমার ক্যামেরাটা ফেরত দিন। ওই ক্যামেরায় পরিবারের ছবি আছে।”

আওয়াজ নিউজ

banner
Link copied!