ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১১:২৯ পিএম

সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে আমূল পরিবর্তন ঘটাতে হবে।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাট খানজাহান আলী (রহ)-এর মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের দল সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল তাদের আইনের আওতায় আনার জন্য জনগণের কাছে যাচ্ছেন তারা। এ ছাড়া একটি বড় বিষয় হলো– ভারত থেকে পুশইন করা হচ্ছে। নতজানু পররাষ্ট্র নীতি নয়, স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে হবে আমাদের।

এ সময় জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, দলের নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ)-এর মাজার জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন তিনি।

আওয়াজ নিউজ

banner
Link copied!