ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০২:১৪ পিএম

এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

ছবি সংগৃহীত

সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে ডিবি ও সদর পুলিশ। পরে তাকে বগুড়ায় আনা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!