ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪৯ ইন্সপেক্টর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ১১:৪৪ পিএম

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪৯ ইন্সপেক্টর

ফাইল ফটো

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের অবসর দেওয়ার কারণ হিসেবে ‘জনস্বার্থে’ অবসর দেওয়ার কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

আওয়াজ নিউজ

banner
Link copied!