ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১০:৪৩ পিএম

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ছবি সংগৃহীত

বিএফআইইউর সাবেক পরিচালক মোস্তাকুর রহমানকে উত্তরা ফাইন্যান্সের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে একসঙ্গে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে একযোগে চার পরিচালকের পদত্যাগের ঘটনায় আর্থিক খাতে নতুন করে আলোচনা তৈরি হয়।

পদত্যাগ করা চারজন হলেন- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুখতার হোসেন। এছাড়া প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়ালি উল্লাহ।

মো. মুখতার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মো. নিয়ামুল কবির বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে উত্তরা ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হন।

আওয়াজ নিউজ

banner
Link copied!