ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

আড়াই ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৩৮ পিএম

আড়াই ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

এর আগে সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে, এ সময় বাসটিতে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছাড়া কোনো যাত্রী ছিল না। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।   

আওয়াজ নিউজ

banner
Link copied!