ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

বায়রায় প্রশাসক নিয়োগ

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৪২ পিএম

বায়রায় প্রশাসক নিয়োগ

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রশাসক হিসেবে নতুন নিয়োগ প্রদান করেছে সরকার।

উল্লেখ্য, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হক-কে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ হতে পরবর্তী ৪ (চার) মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে |

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!