ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

এটিএম বুথে লেনদেনে আগাম সতর্কতা

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ১১:৪৬ পিএম

এটিএম বুথে লেনদেনে আগাম সতর্কতা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টানা ছুটির সময়ে গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আর্থিক পরিকল্পনা

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।জাতীয় খবর

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক “কার্ড নট প্রেজেন্ট” লেনদেনে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ঈদের ছুটিকালীন সময়ে সব ধরনের লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থায় সচেতনতামূলক প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার কথাও বলা হয়েছে।

আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের আগে শনিবার দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে।

আওয়াজ নিউজ

banner
Link copied!