ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

রাজধানীতে গরমের দাপট অব্যাহত, নেই বৃষ্টির সম্ভাবনা

মোঃ দিদার হোসেন (সজীব)

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীতে গরমের দাপট অব্যাহত, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে গরমের দাপট অব্যাহত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (বুধবার) গরমের তীব্রতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আওয়াজ নিউজ

banner
Link copied!