ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

কাফরুল ও ভাষানটেক থানা শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:১৩ পিএম

কাফরুল ও ভাষানটেক থানা শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

রাজধানীর কাফরুলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কাফরুল ও ভাষানটেক থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাফরুলের বুফেট প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ আনোয়ারুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং। বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা প্রিন্সিপাল এম এ মোনায়েম ও মো. আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম খালেদ ও মো. মাহবুবুর রহমান, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরামুল হোসেন বাবুল এবং ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক হাজি মো. আব্দুল কাদের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ নুরু এবং যুগ্ম আহ্বায়ক এম অহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহীনূর আলম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জিএম গাউস, কাফরুল থানা সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ভাষানটেক থানা সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নবগঠিত কাফরুল ও ভাষানটেক থানা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি এম এ আনোয়ারুল ইসলাম পলাশ। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!