ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৪৪ এএম

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।

সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বলেন, মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রসঙ্গত, সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী। এ ছাড়া তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। 

আওয়াজ নিউজ

banner
Link copied!