ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

মিট দ্য প্রেসে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ আদালত বসিয়ে ৫-৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:০২ পিএম

বিশেষ আদালত বসিয়ে ৫-৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আজ চার্জশিট দেওয়া হবে, ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে।  

রবিবার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবকিছু করবে সরকার। সামাজিক অবক্ষয়ের কারণে এই ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।

আকাশ সংস্কৃতির কারণে দেশের স্বাভাবিক সামাজিক জীবন ব্যহত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসার ঘটনায় সরকার আসামিকে দ্রুত আটক ও ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ঘৃণ্য অপরাধীদের ছাড় দেবে না। এসব অপরাধ যাতে না ঘটে সেজন্য সমাজে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়াজ নিউজ

banner
Link copied!