ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

সরকারি আবাসিক ফ্ল্যাট বরাদ্দে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:৪৮ পিএম

সরকারি আবাসিক ফ্ল্যাট বরাদ্দে আবেদন আহ্বান

ছবি সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত দুটি সরকারি আবাসিক ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী যোগ্য কর্মচারীদের আগামী ২০ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, মতিঝিল হাসপাতাল জোনের ভবন-১২২-এর ফ্ল্যাট-০৮ এবং মতিঝিল এলাকার বি/১৩০ নম্বর ভবনের সি-৬ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উভয় ফ্ল্যাটই সি-১ শ্রেণির।

এতে আরও উল্লেখ করা হয়, ১০ম থেকে ১৪তম গ্রেডের (মূল বেতন ১৩ হাজার ৫০ টাকা বা তার বেশি) সরকারি কর্মচারীরা এসব ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনপত্র অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা অথবা বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অবস্থান ও মান সরেজমিনে পরিদর্শনের জন্যও আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, বিধিবহির্ভূত, গ্রেড-অযোগ্য কিংবা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না এবং সেগুলো বাতিল বলে গণ্য হবে।

আওয়াজ নিউজ

banner
Link copied!