ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

আপিল বিভাগের আদেশ

আপিল বিভাগেও কপাল খুললো না আসলাম চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:৩৯ এএম

আপিল বিভাগেও কপাল খুললো না  আসলাম চৌধুরীর

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর ফলাফল প্রকাশ করা যাবে না। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষদিন ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক এশিয়ার করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান।

তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকার পাশাপাশি তা প্রকাশ করা যাবে না বলে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আদালতের সিদ্ধান্তের কারণে সরকারিভাবে ফল প্রকাশ করা হয়নি।

গত ১০ জুন আসলাম চৌধুরী প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত দিতে জ্যেষ্ঠ দুই আইনজীবীর নাম ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় তারা আদালতে মতামত দেন।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানিতে অংশ নেন। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম শুনানি করেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!