ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

হলিউড অভিনেত্রীর মুখে ইনশাআল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১২:০৬ এএম

হলিউড অভিনেত্রীর মুখে ইনশাআল্লাহ

অ্যান হ্যাথাওয়ে

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে-এর মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দের ব্যবহার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি পিপল ম্যাগাজিন-এর শেয়ার করা এক ভিডিও সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সী এই তারকা নিজের চল্লিশোর্ধ্ব জীবন ও বার্ধক্য নিয়ে কথা বলেন। দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করতে গিয়ে তিনি বলেন, “আমি দীর্ঘ ও সুস্থ জীবন চাই—ইনশাআল্লাহ।”

তার মুখে সাবলীল ও যথাযথ উচ্চারণে এই আরবি শব্দের ব্যবহার অনেককেই অবাক করেছে। ভিডিওটি দ্রুত এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় ওঠে। অনেকে মনে করছেন, তিনি শুধু শব্দটি বলেই থেমে থাকেননি, এর অর্থ ও প্রাসঙ্গিকতা সম্পর্কেও সচেতন।

কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, তার উচ্চারণে বোঝা যায় শব্দটির সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত।

সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জীবন ও সময় নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তিনি বলেন, বয়স বাড়াকে ভয় না পেয়ে এখন তিনি সেটিকে কৌতূহল নিয়ে গ্রহণ করেন। তার মতে, মানুষ সাধারণত বার্ধক্য কিংবা অকালমৃত্যু—এই দুইয়ের একটিকে ভয় পায়, আর তিনি প্রথমটিকে ইতিবাচকভাবে দেখেন।

জীবনের অনিশ্চয়তা নিয়েও তিনি বলেন, বয়স ১১ হোক বা ৪৩—আগামী মুহূর্তে কী ঘটবে, তা কেউ জানে না। তার এই চিন্তাভাবনা ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

আওয়াজ নিউজ

banner
Link copied!