ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

‘ব্যাংক ডাকাতির পথ সহজ করতে খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ‍‍’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৭:২৯ পিএম

‘ব্যাংক ডাকাতির পথ সহজ করতে খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ‍‍’

ছবি সংগৃহীত

ব্যাংক ডাকাতি সহজ করতে ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে ফ্যাসিস্টের দোসর মো. খুরশীদ আলমের নিয়েোগ দিয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে ফোরামের নেতারা অভিযোগ করেন, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি   এর পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফোরামের সভাপতি শাহিন আহমেদ খান বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান নয়। এটি কোটি গ্রাহকের আমানতের ব্যাংক। তাই এখানে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ, গ্রাহক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তারা বলেন, অতীতে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বিতর্কিত নিয়োগ সেই সংকট আরও বাড়াতে পারে।

বক্তারা আরও দাবি করেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চেয়ারম্যান নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানান। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!