ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:৫৪ এএম

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯৫ পয়সা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় কিছুটা চাপ দেখা গেছে।

এদিকে চলতি হিসাববছরের প্রথম নয় মাসে, অর্থাৎ জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ টাকা ১১ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে এ আয় ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।

আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৫ পয়সা।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!