ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ 

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৭:৩০ পিএম

লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ 

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেল পরিবহনের মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।  

শুক্রবার  (২৯ মে) এ ঘটনায় বিকাল ৪টা থেকে ঢাকা ও চট্টগ্রামের সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে মালবাহী ট্রেনটির প্রতিটি বগি খালি থাকায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।  কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!