মুন্সিগঞ্জের গজারিয়ায় নানাবাড়ির পারিবারিক আঙিনায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।
সোমবার (১৮ মে) বাদ ফজর তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া, স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন স্বজন-সহকর্মীরা।
লিভার–সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নেয়া হলে গত শুক্রবার (১৫ মে) তিনি মৃত্যুবরণ করেন। রোববার (১৭ মে) বিকেলে কারিনার মরদেহ দেশে পৌঁছায়।
পরে পর্যায়ক্রমে বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা, এরপর বাদ এশা দ্বিতীয় জানাজা সম্পন্ন হলে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় নেয়া হয়।
কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন কারিনা কায়সার।

