ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:২৭ পিএম

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ-ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো.খাদেমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।  

বুধবার (১৩ মে) রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

গুলিতে বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!