ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

৮৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০৩ পিএম

৮৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে এক অনন্য রেকর্ডে ভাগ বসালেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টানা আট ম্যাচে অধিনায়ক হিসেবে টস জিতে ৮৭ বছরের পুরনো আন্তর্জাতিক রেকর্ডে নাম লেখান তিনি।

হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। এর মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো অধিনায়ক হিসেবে টস জয়ের বিরল কীর্তি গড়েন তিনি। এর আগে ভারতের কোনো টি-টোয়েন্টি অধিনায়ক টানা এতবার টস জিততে পারেননি। এর আগে এই রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির নামে।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে টানা সাতবার টস জিতেছিলেন এই কিংবদন্তি অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে অধিনায়ক হিসেবে প্রথম আট ম্যাচে টস জয়ের কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৩৮-৩৯ সালে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার উইলি হ্যামন্ড টেস্ট ক্রিকেটে প্রথম টানা আট ম্যাচে টস জিতেছিলেন। ৮৭ বছর পর সেই পুরনো রেকর্ডেই নাম তুললেন শ্রেয়াস।

তবে এই জয় আসতে অপেক্ষাও কম করতে হয়নি তাকে। প্রথম সাত ম্যাচে টস জিতলেও জয়ের দেখা পাননি ভারতীয় অধিনায়ক। অবশেষে অষ্টম ম্যাচে এসে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন শ্রেয়াস। এর মধ্য দিয়ে ভারতের কোনো অধিনায়কের প্রথম জয়ের জন্য সবচেয়ে বেশি ম্যাচ অপেক্ষার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

আওয়াজ নিউজ

banner
Link copied!