ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৪৬ পিএম

ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা

ছবি সংগৃহীত

ইতালির প্রধান কোচ হিসেবে জেনারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক ম্যানসিটির বস পেপ গার্দিওলা। গতকাল বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ইতালীয় ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৫৫ বছর বয়সী এই কোচ।

ম্যানসিটি ছাড়ার পর পরিবারকে সময় দিতে এবং সম্পূর্ণ বিশ্রামের কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস ইতালি। 
এফআইজিসি টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো বার্সেলোনায় পেপ গার্দিওলার সঙ্গে টানা তিন দিন বৈঠক করেন। তাদের ভবিষ্যৎ প্রজেক্টের পরিকল্পনা জানান গার্দিওলাকে।

এছাড়াও তাকে নিয়োগ দেওয়ার জন্য বড় ধরনের আর্থিক ছাড় দিতেও প্রস্তুত ছিল ইতালিয়ান ফেডারেশন।
বার্সায় ম্যানসিটির সাবেক ম্যানেজারের সঙ্গে আলোচনার সময় মালদিনি ও লিওনার্দো এমন একটি প্রস্তাব দিয়েছিলেন, যা তাকে কোচের ভূমিকা দেওয়ার চেয়েও বেশি কিছু ছিল।

এফআইজিসির পরিকল্পনা অনুযায়ী, ইতালীয় ফুটবল পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘আজুরো প্রকল্পে’র কেন্দ্রীয় ব্যক্তিত্ব হতেন গার্দিওলা।

এতে ইতালীয় ফুটবলে একটি আমূল পরিবর্তন নিয়ে আসত। যার মধ্যে কেবল সিনিয়র জাতীয় দলই নয়, বরং অন্যান্য সমস্ত জাতীয় দলেও অন্তর্ভুক্ত থাকতো গার্দিওলা।

কাতালান এই কোচ মালদিনি এবং লিওনার্দোর প্রস্তাবটি বেশ মনোযোগ সহকারে শুনেছিলেন বলে জানা গেছে।

এই পদের জন্য বিকল্প প্রার্থী হিসেবে রবের্তো মানচিনি এবং আন্দ্রেয়া পিরলোর নাম ভাবা হচ্ছে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর, ইতালিয়ান ফুটবলে এক বিশাল পরিবর্তনের অংশ হিসেবে এফআইজিসি মালদিনি এবং লিওনার্দোকে দায়িত্বে নিয়ে এসেছিল।

আওয়াজ নিউজ

banner
Link copied!