ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

ই-মেইল অ্যাকাউন্ট একাধিক ব্যবহারে ঝামেলা কমাতে গুগলের সহজ সমাধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:৫১ পিএম

ই-মেইল অ্যাকাউন্ট একাধিক ব্যবহারে ঝামেলা কমাতে গুগলের সহজ সমাধান

দিন দিন ই-মেইল ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে, আর একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের ফলে অনেকেই আলাদা অ্যাপ বা ডিভাইসের জটিলতায় পড়ছেন। তবে গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা, জি-মেইল, এই সমস্যার একটি সহজ সমাধান দিয়েছে।

অ্যান্ড্রয়েড, আইফোন, এবং আইপ্যাড ব্যবহারকারীরা জি-মেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এতে গুগলের নিজস্ব জি-মেইল ছাড়াও আউটলুক, আইক্লাউড, ইয়াহুর মতো থার্ড-পার্টি ই-মেইল সেবা অন্তর্ভুক্ত করা সম্ভব।

জি-মেইল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট যোগ করতে হলে, প্রথমে অ্যাপটি খুলে উপরের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ‍‍`Add another account‍‍` অপশন নির্বাচন করতে হবে। এখানে গুগল, আউটলুক, আইক্লাউড, ইয়াহু- যেকোনো একটি সেবা বেছে নিতে হবে। তারপর সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকে, তবে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেসব ই-মেইল সেবা স্বয়ংক্রিয়ভাবে তালিকায় নেই, তাদের জন্য ম্যানুয়াল সেটআপও রয়েছে। এসব সেবার জন্য আইএমএপি ম্যানুয়াল সেটআপ অপশনটি ব্যবহার করা যেতে পারে। এতে ই-মেইল সেবার সার্ভার তথ্য, পোর্ট এবং নিরাপত্তা সেটিংস দিতে হয়।

জি-মেইল অ্যাপে রয়েছে একটি বিশেষ সুবিধা, ‍‍`All Inbox‍‍` ফিচার, যার মাধ্যমে একসঙ্গে সব অ্যাকাউন্টের ইনবক্স দেখা যায়। এতে বারবার প্রোফাইল পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আওয়াজ নিউজ

banner
Link copied!