ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

রুয়েটের অ্যাফিলিয়েট সদস্য হলেন জামায়েল উল্লাহ সামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:০৭ এএম

রুয়েটের অ্যাফিলিয়েট সদস্য হলেন জামায়েল উল্লাহ সামি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অ্যাফিলিয়েট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিইএম গ্রুপের চেয়ারম্যান জামায়েল উল্লাহ সামি। রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েট সদস্য পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি রুয়েট রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৩৬(২) ও ২৭(২)(ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৭তম সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে তাকে অ্যাফিলিয়েট সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েট সদস্য পদে মনোনয়ন পাওয়ায় জামায়েল উল্লাহ সামি রুয়েট সিনেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। তার কার্যকাল আগামী ১ আগস্ট ২০২৬ থেকে তিন বছর মেয়াদি হবে।

রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে নবনিযুক্ত সদস্যকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সিইএম গ্রুপ চেয়ারম্যান জামায়েল উল্লাহ সামির প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

উল্লেখ্য, দেশের শিল্প ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা জামায়েল উল্লাহ সামি বর্তমানে সিইএম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রুয়েটের অ্যাফিলিয়েট সদস্য হিসেবে তার এই মনোনয়ন বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক জোরদারে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!