ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৪২ পিএম

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) ফ্লোরিডায় স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রথমে মরদেহ দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে শনিবার (৯ মে) ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে, হত্যার শিকার জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েক দিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একাধিক ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে আটক করা হয়েছে।

আওয়াজ নিউজ

banner
Link copied!