ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:২৬ এএম

শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) লিকেজ মেরামতের জন্য চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে। ফলে ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওইসব এলাকায় গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

আওয়াজ নিউজ

banner
Link copied!