ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১১:৪০ এএম

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কার্যালয়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন। রামপুরহাট বিধানসভা আসন থেকে ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা বিধায়ক নির্বাচিত হন তিনি। তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শিক্ষা ও কৃষি বিভাগের দায়িত্বও পালন করেন।

২০২১ সালে বিধানসভার ডেপুটি স্পিকার হন আশিস বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও রামপুরহাট আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। তবে বিজেপির ধ্রুব সাহার কাছে ২৪ হাজারের বেশি ভোটে পরাজিত হন।

নির্বাচনের পর থেকে দলীয় রাজনীতিতে তার সক্রিয়তা কিছুটা কমে যায় বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে। তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর দলীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

আওয়াজ নিউজ

banner
Link copied!