ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

বন্ধ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের লেনদেন হু হু করে বাড়ছে

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১২:৪৪ পিএম

বন্ধ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের  লেনদেন হু হু করে বাড়ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের উৎপাদনসহ ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তারপরও সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তদন্তে দর বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পায়নি।

জানা গেছে, গত ১২ এপ্রিল মেঘনা পেটের শেয়ার দর ছিল ২৭.৯০ টাকায়, যা ৪ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৯০.৯০ টাকায়। অর্থাৎ ২ মাসেরও কম সময়ের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬৩.০০ টাকা বা ২২৬ শতাংশ।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে মেঘনা পেট কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

এদিকে কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ ও লোকসানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। যাতে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তিও বাদ হয়ে গেছে। কোম্পানিটির অবস্থা এমনই যে, সর্বশেষ কোন বছর লভ্যাংশ দেওয়া হয়েছে, সেই তথ্যও নেই ডিএসইতে।

লোকসানে থাকা এ কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৭৫ টাকা করে মোট ৩ কোটি ৩০ লাখ টাকা লোকসান হয়েছিল।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৫৬ দশমিক ৪৫ শতাংশ।

আওয়াজ নিউজ

banner
Link copied!