ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

আড়াই বছর পর উৎপাদনে ফিরছে এমারেল্ড অয়েল

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১১:০৫ পিএম

আড়াই বছর পর উৎপাদনে ফিরছে এমারেল্ড অয়েল

ছবি সংগৃহীত

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ দীর্ঘদিন বন্ধ থাকা উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কারখানার যন্ত্রপাতি মেরামত, নতুন সরঞ্জাম স্থাপন ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ করছে কোম্পানিটি।

বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে পরিচালনা পর্ষদ কারখানা পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে কোম্পানির ব্যবস্থাপনাকে অনুমোদন দিয়েছে।

কোম্পানির নতুন অনুযায়ী, ইতোমধ্যে একটি নতুন বয়লার মেশিন, নতুন ট্রান্সফরমার এবং একটি বৈদ্যুতিক পাওয়ার সাবস্টেশন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। এ ছাড়া কারখানার রিফাইনারি ইউনিটসহ পুরো প্ল্যান্ট ও যন্ত্রপাতির মেরামত ও সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে।

কোম্পানির জানায়, নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানার মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হতে পারে। এসব কাজ শেষ হলে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আওয়াজ নিউজ

banner
Link copied!